নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
অ্যাশেজের শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া।দুই জয়,এক ড্র,এক হারে সিরিজে ২-১ এ এগিয়ে অস্ট্রেলিয়া।ওভালে মর্যাদা রক্ষার লড়াই ইংল্যান্ডের,জয় কিংবা ড্রয়ে সিরিজ নিজেদের করার লক্ষ্য অজিদের।২০০১ সালের পর দেশের বাইরে অ্যাশেজ সিরিজের হাতছানি অস্ট্রেলিয়ার সামনে,অ্যাশেজ নিয়ে ফিরতে চায় দেশে।
অ্যাশেজ সিরিজ জিততে না পারলেও হারতে নারাজ ইংলিশ কাপ্তান জো রুট।
এই নিয়ে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘যেমনটা বলছিলাম, আমরা এখনও কিছু হারাইনি। হ্যাঁ, আমরা এটা জিততে না পেরে হতাশ। কিন্তু এখন আমাদের মন একদিকেই, ২-২ এ সিরিজটা শেষ করতে সব করবো আমরা।’
অ্যাশেজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার
৫ম ও শেষ টেস্ট ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স।
দুই দলের ঘোষিত স্কোয়াড-
ইংল্যান্ড : জো রুট (অধিনায়ক), জোফ্রা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জোস বাটলার, সাম কুরান, জো ডেনলি, জ্যাক লিচ, বেন স্টোকস, ক্রিস ওকস।
অস্ট্রেলিয়া : টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার, মার্কাস হ্যারিস, মার্নাস লাবুসছাগনে, স্টিভ স্মিথ, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, প্যাট কমিন্স, পিটার সিডল, মিচেল স্টার্ক, নাথান লিওন, জোশ হ্যাজেলউড।
