নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট বাঁচাতে লড়ছে বাংলাদেশ। বৃষ্টির কারণে আড়াই শেষণ ভেস্তে গেলেও আজ ম্যাচের শেষ দিনের শেষ শেষণে খেলা শুরু হওয়ার প্রথম বলেই বাজে শটে আউট হয়েছেন সাকিব আল হাসান। ম্যাচ বাঁচাতে ৪ উইকেট হাতে নিয়ে ৭০ মিনিট টিকতে হতো বাংলাদেশকে।
আর বৃষ্টি হানা না দিলে অন্তত ১৮.৩ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। এর আগে দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১টায় শুরু হয় শেষ দিনের খেলা। কিন্তু মাত্র ১৩ বলের খেলা শেষ হতেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। সেবার ১৩ বলে কোন বিপদ ঘটতে দেয়নি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান। কিন্তু এবার প্রথম বলেই ফিরেছেন স্বাগতিক অধিনায়ক।
জহির খানেন বলটা ছিল অফ স্টাম্পের বাইরে। কাট করতে গিয়েছিলেন সাকিব। বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা হয় উইকেটকিপারের গ্লাভসে। আউট হওয়ার আগে ৫৪ বলে ১ চারের সাহায্যে ৪৪ রান করেন সাকিব আল হাসান।
সৌম্য সরকারের সাথে উইকেটে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৪৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১৫২ রান। সৌম্য সরকার ১০ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত আছেন।
এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে করতে হবে আরো ২৪৬ রান। অন্যদিকে জয়ের জন্য আফগানিস্তানের দরকার মাত্র ৩ উইকেট।
