নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বৃষ্টির কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম টেস্টের শেষ দিনের খেলা। দীর্ঘ অপেক্ষার পর দুপুর ১টায় শুরু হয় শেষ দিনের খেলা। কিন্তু মাত্র ১৩ বলের খেলা শেষ হতেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। এই ১৩ বলে কোন বিপদ ঘটতে দেয়নি ক্রিজে থাকা দুই ব্যাটসম্যান ।
বৃষ্টিতে খেলা শেষ হওয়ার আগে ৪৬.৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩। সাকিব আল হাসান ৫৩ বলে ৪৪ ও সৌম্য সরকার ১১ বলে ২ রানে অপরাজিত আছেন।
এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৫৫ রান। অন্যদিকে জয়ের জন্য আফগানিস্তানের দরকার মাত্র ৪ উইকেট।
