ব্যাটিং ব্যর্থতায় চতুর্থ দিন পার করলো বাংলাদেশ।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের চতুর্থ দিন পার করলো বাংলাদেশ দল। বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন বাংলাদেশকে ৩৯৮ রানের বিশাল লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে আফগানিস্তান। প্রথম সেশনে বিনা উইকেটে ৩০ রান করে শেষ করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

প্রথম সেশনে বাংলাদেশ বিনা উইকেটে ৩০ রান করে বিরতিতে গেলেও বিরতি থেকে ফিরে লিটন দাস জহির খানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে মাত্র ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর মাঠে নামেন মোসাদ্দেক হোসেন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। ১২ রান করে জহির খানের বলে আসগর আফগান এর ফলে আউট হয়ে যান মোসাদ্দেক।‌ মোসাদ্দেকের আউট এর পরে মাঠে নামেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে মুশফিকুর রহিম বেশি বড় জুটি গড়তে পারেননি। ব্যক্তিগত ২৩ রান করে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের বলে আউট হয়ে যান। মুশফিকুর রহিমের আউটের পর মাঠে আসেনি বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিষ্ট ব্যাটসম্যান মমিনুল হক। তবে অন্যান্যবারের মতো এবার আর সফল হতে পারলেন না মাত্র ৩ রান করে বিদায় নেন‌ মমিনুল। তবে আরেকপ্রান্ত একাই আগলে রেখেছেন ওপেনার সাদমান ইসলাম অনিক। আর মমিনুলের পর মাঠে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই মুহূর্তে সাকিব ও সাদমান একসাথে জুটি গড়ছেন। এরপর  বিরতি শেষে আজকে ভালো খেলতে থাকা সাদমান ইসলাম অনিক মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ১১৪ বলে ৪১ রানের ধৈর্য্যদীপ্ত ইনিংস খেলে বিদায় নেন। সালমানের আউটের পর মাঠে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। মাত্র ৭ রান করে রশিদ খানের শিকার হন রিয়াদ।

দিনের শেষ ভাগে দিনের শুরুর মতো আবারো বৃষ্টি নামলে আর খেলা‌ মাঠে গড়ায় নি। দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৪৪.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান। ক্রিজে আছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং সৌম্য সরকার। সাকিব আল হাসান অপরাজিত আছেন ৪৬ বলে ৩৯ করে এবং সৌম্য সরকার অপরাজিত আছেন ৫ বলে ০ রান করে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »