https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চট্টগ্রামে চলমান বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে এগিয়ে আছে আফগানিস্তান। তৃতীয় দিন শেষে আফগানরা লিড নিয়েছে ৩৭৪ রানের। হাতে এখনও আছে ২ উইকেট। চতুর্থ দিনে হয়তো বাংলাদেশকে বড় লক্ষ্যই ছুঁড়ে দিতে যাচ্ছে সাদা পোশাকের নবীন আফগানরা।
তৃতীয় দিনের খেলা শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আফগানদের প্রতিনিধি হয়ে আসেন ৮৭ রান করা ইব্রাহিম জাদরান। তিনি বাংলাদেশকে রীতিমত হুমকিই দিয়ে বসেন যে ম্যাচটা তারা জিতে নিয়েছে। ম্যাচের ৭০ শতাংশ তাদের দিকে ঝুকে আছে বলেও জানান তিনি।
ইব্রাহিমের ভাষ্য, ‘আগামী দুইদিন কেমন আবহাওয়া থাকবে সেটা জানিনা। খানিক রোদ আর খানিক বৃষ্টি আর খানিক মেঘ দেখা যাচ্ছে এতে শঙ্কা থেকেই যাচ্ছে। আশা করছি আরও ১০-১৫ ওভার ব্যাটিং করতে পারলে আমরা চারশো রানেরও বেশি লক্ষ্য দিতে পারব।’
নিজেদের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘তখন বাংলাদেশের জন্য কাজটা কঠিন হয়ে যাবে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও তাদের দ্রুত আউট করতে পারব বলে আমি মনে করি। এই ম্যাচে আমরা ৭০ শতাংশ এগিয়ে আছি। বেশ ভালো প্রস্তুতি নিয়ে এখানে এসেছি। ভালো করার ব্যাপারে তাই আশাবাদী ছিলাম।’
