চট্টগ্রাম টেস্ট: তৃতীয় দিন প্রথম সেশন আফগানিস্তানের আধিপত্য

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন চলছে। প্রথম দুইদিনের মতো তৃতীয় দিনেও আফগানিস্তান নিজেদের থ ফুটে খেলা খেলে চলেছে।

আজ দিনের শুরুতে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামলেও খুব বেশিক্ষণ টিকতে পারেনি। তাইজুল ও নাইম আউট‌ হয়ে যায় খুব তাড়াতাড়ি। এতে বাংলাদেশ মাত্র ২০৫ রানে অলআউট হয়ে যায়। এতে আফগানিস্তান লিড নেয় ১৩৭ রানে।

দ্বিতীয় ইনিংসের শুরুটা আফগানিস্তানের ভালো ছিলো না। আফগানিস্তান। দলীয় চার রানে সাকিবের শিকার হন ইহসানউল্লাহ জানাত এবং রহমত শাহ। এরপর আফগানরা ধীরগতিতে খেলতে থাকে। ২৮ রানে হাশমতউল্লাহ শাহীদি আউট হন। এরপর আর কোনো উইকেট যায় নি।

লাঞ্চ বিরতির আগে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৫৬ রান। আফগানদের লিড ১৯৩ রানের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »