https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলতি মাসের ১৩ তারিখ থেকে বাংলাদেশ-আফগানিস্তা-জিম্বাবুয়ে এই তিন জাতির মধ্যে আয়োজিত হতে যাচ্ছে টি-২০ সিরিজ। ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। তবে দলটির অলরাউন্ডার সিকান্দার রাজা রয়েছেন ১৫ সদসয়ের স্কোয়াডের বাইরে। সিকান্দার রাজার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন দলটির অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা!
জিম্বাবুয়ে ক্রিকেটের দুঃসময়ে ব্যাট হাতে হাল ধরেছিলেন সিকান্দার রাজা। দলে তার উপস্থিতি যেন আলাদা শক্তির যোগান দিত জিম্বাবুয়ের স্কোয়াডে। সাম্প্রতিক সময়ে এমনিতেই টালমাটাল অবস্থা জিম্বাবুয়ের ক্রিকেটের। একাধিক ক্রিকেটার অবসরও নিয়েছেন আইসিসি নিষেধাজ্ঞা জারি করার পর। তবে চরম এই দুঃসময়ের মধ্যেও দলের সাথে থেকেছিলেন রাজা। সেই রাজার বিরুদ্ধেই অভিযোগ দিয়েছেন মাসাকাদজা।
জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান নির্বাচক ওয়াল্টার চাওয়াগুতা সিকান্দার রাজার বাদ পড়া সম্পর্কে জানান, ‘অধিনায়কের সমর্থন পাওয়াটা জরুরি। এটা সে (মাসাকাদজা) হোক অথবা অন্য কেউ। এমন একটা পরিবেশ তো লাগবে যেখানে তিনি সব খেলোয়াড়ের সমর্থন পাবেন। সবাই একদিকেই চলবে ও একে অপরের উপর আস্থা রাখবে। রাজাকে বাদ দেয়ার পেছনে এটাই কারন।’
এক নজরে ত্রিদেশীয় সিরিজের জন্য জিম্বাবুয়ের ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াড
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), রিচমন্ড মাতুম্বুমি, রেজিস চাকাভবা, নেভিল মাদজিভা, শন উইলিয়ামসন, টনি মুনিউঙ্গা, টিটোটেন্ডা মিটুম্বুজি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস, ক্রেইগ আর্ভিন, ক্রিস্টোফার এমপুফো, ব্রেন্ডন টেলর, এইন্সলি লোভ, রায়ার্ন বার্ল, টিমিসেন মারমা।
Here's the @ZimCricketv squad for the T20I triangular series in Bangladesh versus @BCBtigers and @ACBofficials scheduled for 13-24 September 2019 . . . #AllTheBestBoys pic.twitter.com/I5bJx48ipO
— Zimbabwe Cricket (@ZimCricketv) September 6, 2019
