সালমাদের কাছে পাত্তাই পেল না নেদারল্যান্ড

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি নারী টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ নারী দলের কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ড নারী দল। নেদারল্যান্ডের বিপক্ষে বাঘিনীদের জয় ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ড নারী দল। শুরু থেকেই নেদারল্যান্ড নারী দলকে চেপে ধরে বাংলাদেশের নারীরা। দলীয় ১১ রানে প্রথম আঘাত হানেন জাহানারা আলম। ডেনিস ডেভেন্টার ও স্টেরে ক্যালিস কিছুটা প্রতিরোধ গরার চেষ্টা করলেও আবার আঘাত হানেন ফাহিমা খাতুন। এরপর যেন তাসের ঘরে পরিণত হয় নেদারল্যান্ড নারী দলের ব্যাটিং লাইনআপ। ওপেনিং ব্যাটার স্টেরি কায়লিস বাদে আর কোনো ব্যাটার নিজেদের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। ১৬.৫ ওভারে মাত্র ৫১ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার সানজিদা ইসলাম ও আয়েশা রহমান মিলে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। মাত্র ৬.৩ ওভার মোকাবেলা করেই ১০ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ নারী দল। সানজিদা অপরাজিত থাকেন ২৪ রানে ও আয়েশা অপরাজিত থাকেন ১৮ রানে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »