https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় প্রমীলা ক্রিকেট দল।আজ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডকে ৬৫ রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে দারুণ এক জয় তুলে নেয় সালমা-জাহানারা।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার দলকে এনে দেন উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতে দুই ওপেনার সানজিদা ইসলাম ও আয়েশা রহমান তুলেন ৬৪ রান। টপ অর্ডার ও মিডেল অর্ডারের ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাঘিনীদের বোলিং তোপে শুরু থেকে কোনঠাসা হয়ে পড়ে স্বাগতিক দলের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১ মেইডেন ও ১১ রান খরচায় স্বাগতিকদের ৪ উইকেট তুলে নিয়ে স্বাগতিক দলের মেরুদণ্ড ভেঙে দেন নাহিদা আক্তার।লেগ স্পিনার ফাহিমা খাতুন শিকার করেন ২ উইকেট। শেষ পর্যন্ত বাংলাদেশী বোলারদের আক্রমনাত্মক বোলিংয়ে অসহায় আত্মসমর্পন করে মাত্র ২০ ওভারে ৭০ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা। যার ফলে ৬৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১৩৫/৩ (২০ ওভার)
সানজিদা ৩৯, আয়েশা ৩৫, নিগার ২৩*, রিতু ২৩*
ক্যারোলিন ডি ল্যাঙ্গে ২/১৬।
নেদারল্যান্ডস ৭০/৮ (২০ ওভার)
ক্যালিস ২৯, সিজার ১৬
নাহিদা ৪/১১, ফাহিমা ২/১৮
ফলাফলঃ বাংলাদেশ ৬৫ রানে জয়ী
