https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আগামী বছর অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের বাছাই পর্বে অংশ নিতে ছেড়েছেন নারী ক্রিকেটাররা। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা ত্যাগ করেন তারা।
আগামী ৩১ আগস্ট থেকে শুর হতে যাওয়া বাছাই পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাপুয়া নিউ গিনি, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড। গ্রুপ পর্বের এই লড়াইয়ে যদি চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হওয়া যায় তাহলেই কেবল বিশ্বকাপের মূল পর্বে অংশ নেয়ার সুযোগ পাবে বাঘিনীরা। ইনজুরিতে পড়ে অবশ্য দলের সাথে যেতে পারেননি রুমানা আহমেদ।
প্রথমে বাংলাদেশ নারী দল যাবে নেদারল্যান্ডে সেখানে নিজেদের প্রস্তুতি সেরে তারপর স্কটল্যান্ডে পাড়ি জমাবে বাঘীনিরা।
এক নজরে বাংলাদেশ নারী দলের ১৪ সদস্যের স্কোয়াড
সালমা খাতুন (অধিনায়ক), নাহিদা আক্তার, জাহানারা আলম, মুর্শিদা আক্তার হ্যাপি, সানজিদা ইসলাম, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সুবহানা মুস্তারি, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, নিগার সুলতানা, শামিমা সুলতানা, শায়লা শারমিন।
স্ট্যান্ডবাই: লতা মন্ডল, শারমিন আক্তার সুপ্তা এবং সুরাইয়া আজমিম ছন্দা।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ নারী দলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর।
