অধিনায়কের পদ থেকে বরখাস্ত হচ্ছেন সরফরাজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে পাকিস্তান দল শুরুটা ভালো করতে না পারলেও শেষের দিকে বেশ ছন্দে ছিল। তবে শেষ রক্ষা হয়নি। রান রেটের হিসেবে বাদ পড়তে হয়েছিল সেমি ফাইনালের আগেই। বিশ্বকাপে পাকিস্তান দলের অধিনায়কত্ব নিয়ে কড়া সমালোচনা করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিএক্টার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। এক ভক্ত তো মামলাই করে বসেছিলেন!

বিশ্বকাপ মিশন শেষে এবার বুঝি শেষ হতে সরফরাজের অধিনায়কত্বের পালা। ২০১৬ সাল তেকে পাকিস্তান দলের হেড কোচের দায়িত্বে থাকা মিকি আর্থার অধিনায়কের পদ থেকে সরফরাজকে সরিত্যে দিতে বলেছেন!

শুধু তাই নয় নতুন অধিনায়ক হিসেবে রঙিন পোশাকে শাদাব খান এবং সাদা পোশাকে বাবর আজমের নাম প্রস্থাব করেছেন আর্থার।

এদিকে পাকিস্তান দলের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী কোচ আর্থার পাকিস্তানের হয়ে আরও দুই বছর কোচিং করাতে চান বলেও জানা গেছে। কেননা তার ভাষ্য আরও আরও দুই বছর সময় পেলে পাকিস্তান দলকে আরও গুছিয়ে দিয়ে যেতে পারবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »