অ্যাশেজ দিয়ে পর্দা উঠছে টেস্ট চ্যাম্পিয়নশিপের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

এজবাস্টনে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজের মধ্য দিয়ে পর্দা উঠছে বহুল প্রত্যাশিত ও টেস্ট চ্যাম্পিয়নশিপের। তাই আজকের দিনটা (১ আগস্ট)  ক্রিকেট ইতিহাসের একটি ঐতিহাসিক দিন হয়ে লিখা থাকবে। কেননা, প্রথমবারের মতো আয়োজিত টেস্ট ক্রিকেটের বিশ্বকাপের বা টেস্ট চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে আজ থেকে।

টেস্ট ক্রিকেটের মহত্ব ও টেস্ট ক্রিটেককে জাগিয়ে তুলতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজ বৃহস্পতিবার অ্যাশেজ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। গোটা ক্রিকেট বিশ্বের নজর থাকবে আজকের এই ম্যাচের দিকে।

এদিকে সবশেষ অ্যাশেজ সিরিজ দাপটের সঙ্গে ৪-০ ব্যবধানে জিতেছিল স্বাগিতক অস্ট্রেলিয়া।কিন্তু এবার অ্যাশেজ সিরিজ মাঠে গড়াচ্ছে ইংল্যান্ডের মাটিতে। আর ইতিহাস বলছে ২০০১ সালের পর ইংল্যান্ডের মাটিতে গেল ১৮ বছর ধরে অ্যাশেজ সিরিজ জিততে পারেনি অজিরা। এবার পারবে কী ওয়ার্নার-টিম পেইনরা?

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »