https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানদেস সিরিজে অংশ নিতে গিয়েছে স্রহীলঙ্কায়। মাশরাফির অনুপস্থিতিতে দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে। তবে ব্যাট হাতে দীর্ঘদিন ধরে খরায় ভুগতে থাকা তামিম এই সিরিজেও দিয়েছেন ব্যর্থতার পরিচয়।
বাংলাদেশ দল ইতোমধ্যেই দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে লঙ্কানদের কাছে। ফলে আজকের ম্যাচে জিতে হোয়াইটওয়াশ হবার লজ্জা এড়াতে চাইবে বাংলাদেশ দল।
অন্যদিকে ঘরের মাঠে ৪৪ মাস পর সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও ৭ উইকেটের জয়ে অনেকতাই ফুরফুরে অবস্থায় রয়েছে করুনারত্নের দল। সিরিজের শেষ ম্যাচে জিতে তাই বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাইবে তারা।
এক নজরে দেখে নিন দুই দলের সম্ভাব্য সেরা একাদশ
বাংলাদেশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম।
শ্রীলঙ্কাঃ দিমুথ করুনারত্নে, অভিষেকে ফার্নান্দো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, এঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, ইসুরু উদানা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা।
