https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি আগেই বলে রেখেছিলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত হবার কথা। আজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে। বিশ্বকাপ শেষ হবার এক মাস হয়নি এরই মধ্যে আইসিসি তাদের নতুন টুর্নামেন্টের সূচি প্রকাশ করলো। আগামি মাসে প্রথমবারের মতো এই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে। টেষ্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেবে নয়টি দল। দলগুলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ।
আগষ্টে অ্যাশেজ সিরিজ দিয়ে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। নয় দলের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে ২০২১ সালের মার্চ পর্যন্ত। ২০২১ সালের জুন মাসে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে এই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
সকল দল ছয়টি করে সিরিজ খেলবে। ঘরের মাঠে তিনটি ও ঘরের বাইরে তিনটি করে সিরিজ খেলবে সকল দল। বাংলাদেশ ঘরের মাঠে খেলবে অষ্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং ঘরের বাইরে খেলবে এশিয়ার দলগুলোর বিপক্ষে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। এই সিরিজে লীগে সর্বমোট ২৭টি সিরিজ অনুষ্ঠিত হবে। ২৭টি সিরিজের পয়েন্ট টেবিলের ভিত্তিতে ২টি দল ফাইনাল খেলবে তাদের মধ্যে যে চ্যাম্পিয়ন হবে সে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন।
এই টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও রয়েছে ভিন্নতা। সিরিজগুলো সর্বনিম্ন দুই ম্যাচ ও সর্বোচ্চ পাঁচ ম্যাচ থাকতে পারবে। সিরিজে ১২০ পয়েন্ট করে দেয়া হবে। পয়েন্ট টেবিলের নিয়মটা দেখে নেয়া যাক:
দুই ম্যাচ টেস্ট সিরিজ: ম্যাচ জিতলে ৬০ পয়েন্ট, টাই হলে ৩০ ও ড্র হলে ২০। তিন ম্যাচ সিরিজ: ম্যাচ জিতলে ৪০ পয়েন্ট, টাই হলে ২০, ড্র হলে ১৩.৩ । চার ম্যাচ টেস্ট সিরিজ: ম্যাচ জিতলে ৩০, টাই হলে ১৫, ড্র হলে ১০। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ: ম্যাচ জিতলে ২৪, টাই হলে ১২ ও ড্র হলে ৮।
চলুন দেখে নেয়া যাক টেস্ট চ্যাম্পিয়নশিপের সকল টেস্ট সিরিজ সমূহ
১. অ্যাশেজ সিরিজ: অষ্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, আগষ্ট-সেপ্টেম্বর; ২০১৯, ৫ ম্যাচ, ভেন্যু: ইংল্যান্ড
২. শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড, আগষ্ট; ২০১৯, ২ ম্যাচ, ভেন্যু: শ্রীলঙ্কা
৩. ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত, আগষ্ট-সেপ্টেম্বর; ২০১৯, ২ ম্যাচ, ভেন্যু: ওয়েস্ট ইন্ডিজ
৪. ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, অক্টোবর; ২০১৯, ৩ ম্যাচ, ভেন্যু: ভারত
৫. পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, অক্টোবর; ২০১৯, ২ ম্যাচ, ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
৬. অষ্ট্রেলিয়া বনাম পাকিস্তান, নভেম্বর-ডিসেম্বর; ২০১৯, ২ ম্যাচ, ভেন্যু: অষ্ট্রেলিয়া
৭. ভারত বনাম বাংলাদেশ, নভেম্বর; ২০১৯, ২ ম্যাচ, ভেন্যু: ভারত
৮. অষ্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০, ৩ ম্যাচ, ভেন্যু: অষ্ট্রেলিয়া
৯. দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, ডিসেম্বর ২০১৯-জানুয়ারি ২০২০, ৪ ম্যাচ, ভেন্যু: দক্ষিণ আফ্রিকা
১০. পাকিস্তান বনাম বাংলাদেশ, জানুয়ারি; ২০২০, ২ ম্যাচ, ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত
১১. বাংলাদেশ বনাম অষ্ট্রেলিয়া, ফেব্রুয়ারি; ২০২০, ২ ম্যাচ, ভেন্যু: বাংলাদেশ
১২. নিউজিল্যান্ড বনাম ভারত, ফেব্রুয়ারি; ২০২০, ২ ম্যাচ, ভেন্যু: নিউজিল্যান্ড
১৩. শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, মার্চ; ২০২০, ২ ম্যাচ, ভেন্যু: শ্রীলঙ্কা
১৪. ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, জুন; ২০২০, ৩ ম্যাচ, ভেণ্যু: ইংল্যান্ড
১৫. ইংল্যান্ড বনাম পাকিস্তান, জুলাই; ২০২০, ৩ ম্যাচ, ভেণ্যু: ইংল্যান্ড
১৬. শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, জুলাই; ২০২০, ৩ ম্যাচ, ভেণ্যু: শ্রীলঙ্কা
১৭. ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, জুলাই; ২০২০, ২ ম্যাচ, ভেণ্যু: ওয়েস্ট ইন্ডিজ
১৮. বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, আগষ্ট; ২০২০, ৩ ম্যাচ, ভেণ্যু: বাংলাদেশ
১৯. অষ্ট্রেলিয়া বনাম ভারত, নভেম্বর ২০২০-জানুয়ারি ২০২১, ৪ ম্যাচ, ভেণ্যু: অষ্ট্রেলিয়া
২০. নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বর; ২০২০, ৩ ম্যাচ, ভেণ্যু: নিউজিল্যান্ড
২১. নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ডিসেম্বর; ২০২০, ২ ম্যাচ, ভেণ্যু: নিউজিল্যান্ড
২২. বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ, জানুয়ারি; ২০২১, ৩ ম্যাচ, ভেণ্যু: বাংলাদেশ
২৩. ভারত বনাম ইংল্যান্ড, জানুয়ারি-ফেব্রুয়ারি; ২০২১, ৫ ম্যাচ, ভেণ্যু: ভারত
২৪. পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, জানুয়ারি; ২০২১, ২ ম্যাচ, ভেণ্যু: সংযুক্ত আরব আমিরাত
২৫. দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জানুয়ারি-ফেব্রুয়ারি; ২০২১, ২ ম্যাচ, ভেণ্যু: দক্ষিণ আফ্রিকা
২৬. দক্ষিণ আফ্রিকা বনাম অষ্ট্রেলিয়া, ফেব্রুয়ারি-মার্চ; ২০২১, ৩ ম্যাচ, ভেণ্যু: দক্ষিণ আফ্রিকা
২৭. ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা, ফেব্রুয়ারি-মার্চ; ২০২১, ২ ম্যাচ, ভেণ্যু: ওয়েস্ট ইন্ডিজ
*ফাইনাল: জুন; ২০২১, ভেণ্যু: লর্ডস
-নাফিফুল হাসান সৌমিক
