নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিকদের বিপক্ষে মূল সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নিরোশান ডিকাভালা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৪৫ রান। সেহান জয়সুরিয়া ৯ ও ভানুকা রাজাপাকশে ৩ রানে ব্যাট করছেন। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৪ ওভারে ১৫ রান দিয়ে ২টি ও তাসকিন আহমেদ ৪ ওভারে ২১ রান খরচায় ১টি উইকেট নিয়েছেন।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ২৬ জুলাই, ২৯ জুলাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর সিরিজের সবগুলি ম্যাচ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।
