বিপিএল মাতাবেন জেপি ডুমিনি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) অন্যান্যবারের তুলনায় বেশি জমজমাট হতে যাচ্ছে। জমজমাটের আভাসটা পাওয়া যাচ্ছে অনেক নামীদামী খেলোয়াড়দের দলে ভেড়ানো দেখে। বিপিএল শুরু হবে আরো অনেক দেরিতে। তবে এবারের বিপিএলে বেশ হেভি ওয়েট প্লেয়াররা আসছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য: শেন ওয়াটসন, ইমরান তাহির, এউইন মরগান, ইমরান তাহিরদের মতো নামীদামী খেলোয়াড়।

এবারের বিপিএল মাতাবেন আরো এক তারকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান জেপি ডুমিনি। তিনি এবারের বিপিএল মাতাবেন রাজশাহী কিংসের হয়ে। বিষয়টি রাজশাহী কিংস কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে নিশ্চিত করে।

অভিজ্ঞ তারকা ক্রিকেটার ডুমিনিকে দলে ভিড়িয়ে বেশ উচ্ছ্বসিত রাজশাহী কিংস। জেপি ডুমিনি পাকিস্তান সুপার লীগ ( পিএসএল ) এ ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া জেপি ডুমিনি আইপিএলে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন। এবারের বিপিএলে এত তারকা ক্রিকেটার আসায় বিপিএলে নতুন মাত্রা যোগ হবে আশা করাই যায়।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »