https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ক্রিকেটের শুরুর যাত্রা থেকে বর্তমান অবধি নিয়মে এসেছে অসংখ্য পরিবর্তন। কেননা যুগের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে নিয়মের পরিবর্তন যে আবশ্যক সেটা বেশ ভালোভাবেই। ফলে ক্রিকেটকে এগিয়ে নিতে বিভিন্ন যে নিয়ম করেছিল আইসিসি সেগুলোতে এসেছে পরিবর্তন।
এবার কনো সিরিজ বা টুর্নামেন্টে বদলি ক্রিকেটার নেয়ার ক্ষেত্রেও আইসিসির নিয়ম সংশোধন করেছে। ঘরোয়া ক্রিকেটে লম্বা সময় ধরে পরীক্ষানিরীক্ষা করার পর আইসিসির সভায় অনুমোদন দেয়া হয়েছে কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে বদলি ক্রিকেটার নেয়া যাবে দলে। ‘কনকাশন রিপ্লেসমেন্ট’ এর এই নিয়মটি আগামী আগস্টের ১ তারিখ থেকে পুরুষ এবং নারী উভয় ক্রিকেটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এক্ষেত্রে অবশ্যই ম্যাচ রেফারির অনুমোদন লাগবে।
অন্যদিকে স্লো ওভার রেটের নিয়মে পরিবর্তন এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আগের নিয়মে স্লো ওভার রেটের কারণে দলের অধিনায়কের শাস্তি ম্যাচ থেকে নিষিদ্ধ হওয়া পর্যন্ত থাকলেও সেটা বাতিল করা হয়েছে। এছাড়া দলের বাকি ক্রিকেটারদের সাজা অধিনায়কের অর্ধেক জরিমানা থাকলেও সেটা করা হয়েছে অধিনায়কের সমান পরিমাণ।
