নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ দলের ভরসার এক নাম সাকিব আল হাসান। বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বাংলাদেশ দলে ধারাবাহিক এক পারফর্মার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটে অলরাউন্ডার র্যাংকিংয়ে যে কিনা ১০ বছর ধরে শীর্ষে রাজত্ব করছেন। কখনো ২ এ নেমে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে আবারো শীর্ষে এসে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ জাতীয় দলের ৩ নম্বর পজিশনে যেখানে ছিলো নড়বড়ে কেউই স্থায়ী হতে পারছিলো না সেখানে এসে হাল ধরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান কতটা ডেডিকেটেড ছিলেন তার অনুমান করা গিয়েছিল বিশ্বকাপের আগে।
বিশ্বকাপের আগে আইপিএলে যখন সাকিব একাদশে সুযোগ পাচ্ছিলেন না তখন তিনি নিয়ে শুরু করে দিয়েছিলেন বিশ্বকাপ প্রস্তুতি ভারতেই এমনকি বাংলাদেশ থেকে তার কোচ মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে আসেন ভারতে। এতটুকু বলে দেয় সাকিব আল হাসান কতটা ডেডিকেটেড।
এবারের বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে সাকিব আল হাসান ছিলেন ধারাবাহিক এমনকি টুর্নামেন্টে টপ ব্যাটসম্যানদের মধ্যে সাকিব আল হাসান শেষ করেছেন ৩ নম্বরে থেকে। যদি বাংলাদেশ দল সেমিফাইনাল অবধি যেতে পারতো তবে সাকিব হয়তো ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থাকতে পারতো এমনকি টুর্নামেন্ট সেরার পুরস্কার তার হাতেই উঠতে পারতো।
চলুন দেখে নেয়া যাক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এবারের বিশ্বকাপ পারফরম্যান্স কেমন ছিলো ব্যাটে ও বলে। প্রথমেই সাকিব আল হাসানের ব্যাটিং পারফরম্যান্স দেখে নেয়া যাক;
ম্যাচ: ৮
ইনিংস: ৮
নট আউট: ১
রান: ৬০৬
সর্বোচ্চ: ১২৪*
গড়: ৮৬.৫৭
স্ট্রাইক রেট: ৯৬.০৩
হাফ সেঞ্চুরি: ৫
সেঞ্চুরি: ২
ডাক: ০
বাউন্ডারি: ৬০
ওভার বাউন্ডারি: ২
এবার আসা যাক সাকিব আল হাসানের বোলিং পারফরম্যান্স নিয়ে;
ম্যাচ: ৮
ইনিংস: ৮
ওভার: ৭৪
রান: ৩৯৯
মেইডেন: ১
উইকেট: ১১
সেরা বোলিং: ৫/২৯
গড়: ৩৬.২৭
ইকোনমি: ৫.৩৯
স্ট্রাইক রেট: ৪০.৩
৫ উইকেট: ১ বার
সাকিব আল হাসানের এবারের বিশ্বকাপে সামগ্রিক পারফরম্যান্স বিবেচনা করলে সাকিবকে ১০০ এ ১০০ দিতে হয়। সাকিব ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছিলেন শতভাগ সফল। সাকিবের এবারের বিশ্বকাপ নিয়ে যতটুকু বলা হবে কম বলা হবে। তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার সাকিব পেতে পারতো যদি বাংলাদেশ দল সেমিফাইনালে যেতে পারতো।
তবে টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া সব নয়। সাকিব এমনিতেই সেরা, একজন চ্যাম্পিয়ন ক্রিকেটের। বাংলাদেশ দল অনেক ভাগ্যবান যে সাকিব আল হাসানের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার পেয়েছে। এই সাকিবের হাত ধরে বাংলাদেশ দল অনেক বড় অর্জন করবে বলে আশা করা যায়। শুভ কামনা রইল সাকিব আল হাসানের জন্য।
