আফগানিস্তানের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল আর সফরকারী আফগানিস্তান ‘এ’ দলের মধ্যকার দ্বিতীয় আন-অফিসিয়াল টেস্ট ম্যাচটি ‘ড্র’ তে নিষ্পত্তি হয়েছে। ফলে প্রথম ম্যাচে জয় পাওয়া আফগানরা টেস্ট সিরিজটি জিতে নিয়েছে ১-০ তে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২০০ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে আফগানরা তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান তুলতেই ম্যাচটি ‘ড্র’ বলে ঘোষণা করা হয়।

চারদিনের ম্যাচটি বৃষ্টির কারণে প্রথমদিনে খেলা মাঠে গড়ায় মাত্র ৭.৪ ওভার। বেরসিক বৃষ্টিতে ভেস্তে যায় ম্যাচের দ্বিতীয় দিন। তৃতীয় দিন ৪১ ওভারে গিয়ে ম্যাচটি বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে অধিনায়ক ইমরুল কায়েস ২, মোহাম্মদ নাঈম ৬৫, রকিবুল হাসান ৬১, ফজলে মাহমুদ ১৫, এনামুল হক বিজয় ১৬, আফিফ হোসেন ১৫, জাকের আলি ১১, তানবীর হায়দার ০, তানভীর ইসলাম ২, আবু জায়েদ রাহি ৭ রান করেন।

আফগানদের পক্ষে ইয়ামিন আহমাদজাই, শরাফুদ্দিন এবং কায়েস আহমেদ তিনটি করে উইকেট তুলে নেন। বাকি ‍উইকেটটি যায় নাভিন উল হকের ঝুলিতে।

দ্বিপাক্ষিক পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আগামী ১৯, ২১ ও ২৪ জুলাই এবং সাভারের বিকেএসপিতে ২৭ ও ২৯ জুলাই শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »