https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকলেই সমর্থক। তবে এদের মধ্যে কিছু আইকনিক সাথে বিশেষ সমর্থক আছে যাদেরকে সকলে আলাদাভাবে চেনে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সকল দলেই এরকম সমর্থক আছে। তেমনি বাংলাদেশ দলেরও দুইজন আইকনিক সাপোর্টার আছে তারা হলেন শোয়েব আলী ও টাইগার মিলন। দুজনই বিশ্বকাপে যেতে পারে নি ভিসা জটিলতার জন্য।
কিছুদিন আগে টাইগার শোয়েব ও টাইগার মিলনের কান্নার একটি ভিডিও দেখা যায়। এর অনেকদিন পর প্রথমে ভিসা পান টাইগার মিলন। আর আজ আরেক আইকনিক সাপোর্টার শোয়েব আলী ইংল্যান্ডের ভিসা পেয়েছেন। যুক্তরাজ্যের হাইকমিশনার নিজেই আজকে ভিসা সহ পাসপোর্ট শোয়েবকে হস্তান্তর করেছেন। আজ রাতেই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন শোয়েব।
-নাসিফুল হাসান সৌমিক
