টিম হোটেলে নিরাপত্তা নিয়ে অভিযোগ ভারতের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ (রবিবার) এজবাস্টনে মুখোমুখি হতে যাচ্ছে ভারত। তবে ম্যাচের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছে আইসিসির কাছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের অভিযোগ কারো অনুমতি ছাড়াই টিম হোটেলে তিন ভারতীয় সমর্থক ক্রিকেটারদের পরিবারের সদস্যদের সাথে ছবি তোলার চেষ্টা করে। ফলে বিরক্তি প্রকাশ করে ক্রিকেটাররা। এই তিন দর্শকের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে ছবি তোলাকে কেন্দ্র করে হোটেলের লবিতে চিৎকার চেঁচামেচি করেছে তারা। বিষয়টিকে নিজেদের ব্যক্তিস্বাধীনতার উপর হস্তক্ষেপের সামিল বলে মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন খবর প্রকাশ করেছে খোদ ভারতীয় মিডিয়াই!

ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে বর্তমানে আইসিসি বেশ সতর্ক। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাই এড়াতে পারেনা আইসিসি। ঘটনার পর আইসিসির কাছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগ জানালে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে বলেও আশ্বস্ত করা হয়েছে ভারতীয় দলকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »