বিশ্বমঞ্চে প্রথমবার মুখোমুখি পাকিস্তান-আফগানিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মত একে অপরের মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও আফগানিস্তান। চলমান আইসিসি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে এশিয়ার নতুন দল আফগানিস্তান।

আসরের ৩৬তম ম্যাচটি জয় দিয়ে সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকবে চাইবে ৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা আফগানরা মুখিয়ে প্রথম জয়ের।

শনিবার হেডিংলি লীডসে স্টেডিয়ামে দুই দলের মধ্যকার এই মহারণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

আইসিসির প্রকাশিত সবশেষ র‌্যাংকিংয়ে পাকিস্তানের থেকে চার ধাপ পিছিয়ে আছে আফগানিস্তান। র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা পাকিস্তানের ঝুুলিতে আছে ৯৬ রেটিং পয়েন্ট। আর ৬০ রেটিং পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান দশ নম্বরে।

এদিকে চলমান আইসিসি বিশ্বকাপে নিজেদের ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৬ষ্ঠ স্থানে থেকে সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। অন্যদিকে এখন পর্যন্ত লিগ পর্বে খেলা সবগুলো ম্যাচ হেরে তলানিতে অবস্থান আফগানদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »