ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চলমান আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। মঙ্গলবার লন্ডনের দ্য লর্ডসে চলতি বিশ্বকাপের ৩২তম ম্যাচে ইংলিশদেরকে ৬৪ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের দল। একইসাথে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে অজিরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফের বোলিং তোপে ৪৪.৪ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় ইয়ন মর্গানের দল। ফলে ৬৪ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের ৭ ম্যাচের ৬ জয়ে ১২ পয়েন্ট সেমিফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া।

চলমান বিশ্বকাপের ৩২তম ম্যাচ শেষে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড। আসরের হট ফেবারিট ভারত ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে। স্বাগতিক ইংল্যান্ড গতকাল ম্যাচ হারলেও ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে। বাংলাদেশ ৭ ম্যাচের ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাাঁচে অবস্থান করছে।

বাকি পাঁচের মধ্যে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে শ্রীলঙ্কা। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে পাকিস্তান। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ ম্যাচে ৩ পয়েন্ট। তালিকার নবম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ ম্যাচে ৩ পয়েন্ট। আর ৭ ম্যাচের সবকয়টিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আফগানিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »