আফগানিস্তানকে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আফগানিস্তানকে হারিয়ে চলমান আইসিসি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সোমবার সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে চলতি বিশ্বকাপের ৩১তম ম্যাচে আফগানাদের বিপক্ষে ৬২ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি বাহিনী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬২ রান তোলে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে সাকিবের ঘূর্ণিতে ৪৭ ওভারে ২০০ রানে গুটিয়ে যায় গুলবাদিন নাইবের দল। ফলে ৬২ রানের জয়ে বিশ্বকাপে সেমি ফাইনাইলে খেলার স্বপ্ন টিকে রইল বাংলাদেশের।

চলমান বিশ্বকাপের ৩১তম ম্যাচ শেষে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানটা ধরে রেখেছে গতবারের ফাইনালিষ্ট নিউজিল্যান্ড। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আসরের হট ফেবারিট ভারত ৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে। স্বাগতিক ইংল্যান্ড ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে। বাংলাদেশ ৭ ম্যাচের ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাাঁচে অবস্থান করছে।

বাকি পাঁচের মধ্যে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে শ্রীলঙ্কা। সমান সংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকার সাতে পাকিস্তান। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ ম্যাচে ৩ পয়েন্ট। তালিকার নবম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ ম্যাচে ৩ পয়েন্ট। আর ৭ ম্যাচের সবকয়টিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আফগানিস্তান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »