ম্যাচ শেষে যা বললেন সাকিব

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দল মোট জয় পেয়েছে তিন ম্যাচে। যেখানে তিনবারই ম্যাচ সেরার পুরস্কার হাতে উঠেছে তার। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাত্র ২৯ রান খরচায় ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিয়েছেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানান তার পারফরম্যান্স সম্পর্কে।

সাকিব বলেন, ‘এবারের বিশ্বকাপটা অসাধারণ কাটছে। আমরা বিশ্বকাপের শুরুটা ভালোভাবে করতে পেরেছিলাম। সমর্থকরাও আমাদের সাথেই আছে। পাঁচ উইকেট শিকার করা আমাকে তৃপ্তি দিয়েছে।’

শুধু বোলিংই নয় ব্যাট হাতেও দলের জন্য সাকিবের অবদান ৫১ রান। নিজের ব্যাটিং প্রসঙ্গে বলতে গিয়ে সাকিব জানান, ‘ফিফটি করার জন্য আমাকে শ্রম দিতে হয়েছে অনেক। মুশফিক অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। সে না খেললে আমরা জয়ের রান পেতাম না। তাদের তিন স্পিনারকে মোকাবেলা করা কঠিন হবে জানতাম। তা আমরা দলগতভাবে খেলার চেষ্টা করেছি।’

‘তামিম ভালো ব্যাট করেছে। রিয়াদও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে। ফিজিও তাকে দেখবে হয়তো। আমাদের পরের ম্যাচ ১ সপ্তাহ পরে। তাই সে সেরে ওঠার সুযোগ পাবে। সমর্থকদের বলতে পারি, ভারত ও পাকিস্তানের বিপক্ষে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »