সুস্থ আছেন মিরাজ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আফাগানিস্তানের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সাউদাম্পটনে বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছিলেন। সবাই অবশ্য মগ্ন ছিলেন না ব্যাট-বল নিয়ে। প্র্যাকটিস সেশন চলাকালে মাঠের এক কোণায় দাঁড়িয়ে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ।

সেন্ট্রাল উইকেটে ব্যাট হাতে নিজেকে ঝালাই করছিলেন সাব্বির রহমান। সাব্বির একটি বল সপাটে ব্যাট দিয়ে মারলে সেই বল একটি ড্রপ খেয়ে আঘাত হানে মিরাজের মাথায়। সাথে সাথেই জ্ঞান হারিয়ে পড়ে যান মাটিতে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দলের ফিজিও থিহান চন্দ্রমোহনের পর্যবেক্ষণে থাকেন মিরাজ।

আফগানদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোডস মিরাজের অবস্থা জানাতে গিয়ে বলেন, ‘সে (মিরাজ) বলে আঘাত পেয়েছে। কিন্তু যতদূর জানি এখন সে ভালো আছে। তখনই সে নেটে ব্যাটিং করতে চেয়েছিল। কিন্তু তাকে অনুমতি দেয়া হয়নি।’ 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »