https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ভারতীয় ক্রিকেটে একটা সময় রাজ করে বেড়াতেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি কিংবা লক্ষ্মণরা। সময়ের পরিবর্তনের সাথে এখন আর মাঠে নামা হয় না তাদের। ব্যাট-বলের খেলায় মাঠে না নামলেও ধারাভাষ্যকার হিসেবে এবারের বিশ্বকাপে রয়েছেন তারা। শুধু তাই নয় ক্রিকেটের প্রতিটি পরত তাদের পরিচিত বলে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই তিনজনকেই নিয়োগ দিয়েছে পরামর্শক হিসেবে।
এদিকে বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-২০ ক্রিকেট লিগ আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে কেউ মেন্টর অথবা কেউ আবার কোচের ভূমিকা পালন করে থাকেন শচীন-গাঙ্গুলিরা। প্রতি মৌসুমে এর জন্য মোটা অঙ্কের অর্থও পকেটে পুরে থাকেন তারা। তবে সেটা আর হচ্ছে না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে লাগাম টেনে ধরা হয়েছে তাদের। ক্রিকেট বোর্ডের নীতিমালা পরিবর্তন করে এখন যে নীতিমালা করা হয়েছে এতে করে একই ব্যক্তি ক্রিকেটের একাধিক পদে আসীন থাকতে পারবেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের ৩৮(৪) সংঘাত ধারাইয় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি এই পদগুলোর মধ্যে একাধিক পদে আসীন থাকতে পারবে না। (১) বর্তমান খেলোয়াড়, (২) নির্বাচক/ ক্রিকেট কমিটির সদস্য, (৩) টিম ম্যানেজমেন্ট, (৪) ধারাভাষ্যকার, (৫) ম্যাচ পরিচালন কর্মকর্তা, (৬) প্রশাসন, …(১৬) কোনো ক্রকেট একাডেমির মালিক।’
নিয়মের এমন পরিবর্তনের ফলে কিছুটা বেকায়দায়ই পড়লেন শচীন-গাঙ্গুলিরা।
