বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের আবহাওয়া পরিস্থিতি!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলমান আইসিসি বিশ্বকাপে সবচেয়ে বড় খলনায়ক বৃষ্টি! বেরসিক বৃষ্টিতে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই আজকেও আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

বিশ্বকাপ মহারণে আসরের ২৬তম ম্যাচে আজ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে অজিদের বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের।

বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

এদিকে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার আজকের ম্যাচে কেমন থাকবে নটিংহামের আজকের আবহাওয়া?

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস বলছে, এদিন সকাল ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে স্বস্তির নিশ্বাস ফেলতে পারে উভয় দলই। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকালে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। কিছুটা সময় বৃষ্টিবাধা থাকলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »