নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইসিসি বিশ্বকাপে আজ নিজেদের ৬ষ্ঠ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি ফাইনাইলের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের।
বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায়। ম্যাচটি একযোগে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, জিটিভি, মাছরাঙা টিভি, পিটিভি স্পোর্টস, স্টার স্পোর্টস ওয়ান ও টু।
চলমান ইংল্যান্ড বিশ্বকাপে পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে টাইগারদের অবস্থান পঞ্চম। অন্যদিকে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে অজিরা।
এদিকে বিশ্বকাপে অজিদের বিপক্ষে এখনও জয় না পেলেও এবার জয় পেতে মরিয়া বাংলাদেশ। চলুন দেখে নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের ‘হেড টু হেড’ পরিসংখ্যান;
বিশ্বকাপে হেড টু হেড:
ম্যাচ: ৩টি;
বাংলাদেশ জয়ী: ০টি;
অস্ট্রেলিয়া জয়ী: ২টি;
পরিত্যক্ত: ১টি।
ওয়ানডেতে মুখোমুখি লড়াই:
মোট ম্যাচ: ২১টি;
বাংলাদেশ জয়ী: ১টি;
অস্ট্রেলিয়া জয়ী: ১৯টি;
পরিত্যক্ত: ১টি।
