নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ দল জয় পেয়েছে দুটি ম্যাচে। দল দুটি ম্যাচে জয় পেলেও মাঠে গড়ানো চারটি ম্যাচেই ফর্মের তুঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে পঞ্চাশোর্ধ্ব রান করার পর শেষ দুই ম্যাচেই হাকিয়েছেন সেঞ্চুরি। অন্যদিকে বল হাতেও আঁটসাঁট বোলিং করে প্রতিপক্ষের রানের লাগাম টেনে ধরছেন সাকিব, নিচ্ছেন উইকেটও।
বাংলাদেশ দল আগামীকাল (২০ জুন) মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সাকিবের বাঁহাতের ঘূর্ণি সামাল দেয়ার জন্য আলাদাভাবে কাজ করছে অজিরা। বিশ্বকাপের স্কোয়াডের বাইরে থাকা বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে ক্যাম্পে ডেকেছে অস্ট্রেলিয়া।
অজি ‘এ’ দলের সিরিজ খেলার জন্য আগে থেকেই ইংল্যান্ডে রয়েছেন অ্যাগার। মূলত সাকিবের বাঁহাতি স্পিন সামাল দেয়ার কৌশল রপ্ত করার জন্যই তাকে আনা হয়েছে ক্যাম্পে।
