অজিদের গতি সামাল দিতে কতটা প্রস্তুত টাইগাররা?

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপের প্রথম পর্বে অংশ নেয়া প্রতিটি দলই খেলবে নয়টি করে ম্যাচ। বাংলাদেশ দল নিজেদের কোটার পাঁচটি ম্যাচ ইতোমধ্যেই খেলে ফেলেছে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

শুরুটা দারুণ করার পর উইন্ডিজের বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের দেখা পেয়েছে টাইগাররা। এই জয়ের সুখস্মৃতি নিয়েই অজিদের বিপক্ষে ২০ জুন নটিংহ্যামে মাঠে নামতে যাচ্ছে মাশরাফি বাহিনী।

ইংলিশ কন্ডিশনে অজিদের মিচেল স্টার্ক কিংবা প্যাট কামিন্সের পেস আক্রমণ সামাল দিতে কতটা প্রস্তুত বাংলাদেশ দল? এমন প্রশ্ন যখন ছুঁড়ে দেয়া হয় সাকিবের সামনে তখন তিনি বলেন, ‘আমরা আগের ম্যাচেও বিশ্ব মানের সব বোলারদের মোকাবেলা করেছি। আজকেও করলাম (উইন্ডিজের বিপক্ষে)। তাই অস্ট্রেলিয়ান বোলারদের নিয়ে ভয় নেই। এখন পর্যন্ত আমরা যে ম্যাচগুলো খেলেছি প্রতিটি দলেই অন্তত ২ জন করে ১৪০+ গতির বোলার ছিল। আমার মনে হয় আমরা দ্রুত গতির মানসম্পন্ন বোলারদের মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছি।’

‘আমার মতে আমাদের বোলিং অ্যাটাক যথেষ্ট ভারসাম্যপূর্ণ। হয়তো অসাধারণ গতিময় বিশ্ব তারকা আমাদের নেই। তবে যারা আছে তারা খুবই কার্যকরী বোলার। এই বোলিং নিয়েই আমরা সাফল্য পাই।– নিজ দলের বোলিং নিয়ে বলেন সাকিব।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »