https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৪তম ম্যাচে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং ফেভারিট ইংল্যান্ড। শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।
ইনজুরিতে ইংলিশ দলের বাইরে রয়েছেন ওপেনার জেসন রয় ফলে ইনিংস উদ্বোধন করতে নামবেন জো রুট এবং জনি বেয়ারস্টো। এখন পর্যন্ত বিশ্বকাপের এই আসরে একটি মাত্র ম্যাচ হেরেছে ইংলিশরা। অন্যদিকে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি খর্ব শক্তির আফগানিস্তান।
এক নজরে দুই দলের একাদশ
ইংল্যান্ডঃ জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, ইয়ন মরগান, ক্রিস ওকস, বেন স্টোকস, জেমস ভিন্স, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, মঈন আলি।
আফগানিস্তানঃ হজরত উল্লাহ জাজাই, নুর আলি জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, আজগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলি খিল, গুলচদিন নাইব, রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।
