https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বহু স্বপ্ন নিয়ে ইংল্যান্ড যাত্রা করে টিম টাইগার্স। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ফিরে আসার পর এবার অলখিতভাবে চ্যালেঞ্জটা ছিল সেমি ফাইনাল পর্যন্ত যাবার। সেই পথ অবশ্য সহজ নয়। কেননা যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও নিউজিল্যান্ডের মত শক্তিশালী দলগুলো রয়েছে সেকাহ্নে বধুর পথ পাড়ি দিতেই হবে বাংলাদেশ দলের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দারুণ শুরু করার পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে টানা দুই সেঞ্চুরি হাঁকিয়ে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষে।
উইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের অপরাজিত ইনিংস খেলার পর সাকিব সন্তুষ্টি প্রকাশ করলেন ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারায়। সাকিব বলেন, ‘এটা সত্যিই অসাধারণ এক অনুভূতি। ম্যাচ শেষ করে আসাটা দারুণ ব্যাপার। তিন নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক কাজ করেছি। মাঠে সেটার প্রতিফলন দেখাতে পেরে ভালো লাগছে। আমি জানি তিন নম্বরে ব্যাটিং করলে লম্বা সময় ধরে ব্যাটিং করার সুযোগ পাবো।’
‘আগে পাঁচ নম্বরে ব্যাটিং করলে দেখা যেত ৩০-৪০ ওভারের পর নামতে হচ্ছে। সেটা আম্র জন্য আদর্শ জায়গা নয়। বোলিং নিয়েও কাজ করেছি আমি। এই মুহূর্তে বলবো আমার পারফরম্যান্স ঠিক আছে, তবে আরও ভালো করা সম্ভব।’
