নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপের এবারের আসরে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হয়ে গেছে গতকা (১৬ জুন)। ভারত-পাকিস্তান লড়াই মানেই যেন ক্রিকেটে বাড়তি উত্তেজনা। দুই দেশের মধ্যে অবশ্য ক্রিকেটীয় লড়াইর চেয়ে রাজনৈতিক লড়াইটাই হয়ে থাকে বেশি। কেননা দীর্ঘ দিনের রাজনৈতিক বৈরিতা যেন নতুন মাত্রা পায় ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে।
এবারের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবার আগে আইসিসির অফিসিয়াল সম্প্রচার স্বত্ব কিনে নেয়া স্টার স্পোর্টস পাকিস্তান এবং বাংলাদেশকে চরম অপমান করে তৈরি করে একটি বিজ্ঞাপন। এর কিছুদিন পর পাকিস্তানের পক্ষ থেকেও বানানো হয় আরও একটি বিতর্কিত বিজ্ঞাপন। ফলে দুই দলের লড়া নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে। যদিও শেষ পর্যন্ত বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন অধরাই থেকে গিয়েছে পাকিস্তানের। কিন্তু ভারতের তৈরি করা সেই বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে আসিসির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান।
পিসিবি প্রধানের এমন অভিযোগ নিয়ে অবশ্য ভাবতে চান না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তারা। সংবাদ মাধ্যমকে এক বোর্ড কর্তা জানান, ‘আমরা জানি পিসিবির পক্ষ থেকে এহসান হক মানি বিজ্ঞাপন নিয়ে আইসিসির কাছে নালিশ করেছে। তবে তিনি ফোন করে নাকি চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছে সেটা জানি না কিন্তু এটা নিশ্চিত যে তারা এটা নিয়ে অভিযোগ জানিয়েছে।’
উল্লেখ্য এর আগে স্টার স্পোর্টসের এই বিজ্ঞাপন নিয়ে কঠোর সমালোচনা করেন পিসিসবি প্রেসিডেন্ট এহসান হক মানি।
