বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

গতকাল (শনিবার) বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বড় হার দেখেছে শ্রীলঙ্কা। অজিদের দেয়া রান পাহাড় টপকাতে গিয়ে লঙ্কানরা হেরে বসেছে ৮৭ রানের বড় ব্যবধানে। এই হারে পাঁচ ম্যাচে ৪ পয়েন্ট জমা পড়েছে শ্রীলঙ্কার ঝুলিতে। অবশ্য বৃষ্টিতে যদি তাদের দুটি ম্যাচ পরিত্যক্ত না হতো তাহলে হয়তো পয়েন্টের দিকে থেকে আরও কিছুটা পিছিয়ে থাকতো হাথুরুসিংহের শিষ্যরা।

নিজেদের ম্যাচ হারের কারন হিসেবে অবশ্য শ্রীলঙ্কা অভিযোগের আঙুল তুলছে আইসিসির দিকেই। লঙ্কানদের অভিযোগ আইসিসির দ্বিমাতাসুলভ আচরণের কারণে লঙ্কানদের ম্যাচে দেয়া হচ্ছে কঠিন উইকেট। এই অভিযো এর আগে করেছিল পাকিস্তান দলও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন লঙ্কান দলের ম্যানেজার আইসিসির দিকে অভিযোগের তীর ছুঁড়ে দিয়ে বলেছিলেন আইসিসি বিশেষ দলকে সুবিধা দেয়ার জন্যই উইকেট তৈরিতে তারতম্য করছে। শুধু তাই নয় উইকেটের ঘাস কিংবা টিম হোটেলেও পর্যাপ্ত সুবিধা না পাবার কথা জানিয়েছিলেন তিনি।

এবার অজিদের বিপক্ষে ম্যাচ হারের পর আর সংবাদ সম্মেলনে কোনো ক্রিকেটারকে পাঠায়নি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে আইসিসির উপর ক্ষুব্ধ লঙ্কান টিম তাদের তিক্ততার কারনেই সংবাদ সম্মেলন বয়কট করেছে।

আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচ শেষে অন্তত একজন খেলোয়ার সংবাদ সম্মেলনে আসতে হবে। তাই নিয়ম ভাঙার ফলে বড় শাস্তিই পেতে পারে পুরো শ্রীলঙ্কা দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »