https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ১২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা।
১২৭ রানের মামুলি টার্গেটে খেলতে নেমে দেখেশুনেই শুরুটা করেন দুই ব্যাটসম্যান হাশিম আমলা এবং কুইন্টন ডি কক। দুজন মিলে গড়েন ১০৪ রানের জুটি। জয়ের থেকে মাত্র ২৩ রান দূরে থেকে ডি কক ফিরে যান ব্যক্তিগত ৬৮ রানে। বাকি সময় ক্রিজে থেকে দলের জয় নিশ্চিত করেন আন্দিলে ফেলোকায়ো ও আমলা।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা আফগানিস্তান ওপেনিং জুটিতে গড়ে ৩৯ রান। ওপেনার হজরতউল্লাহ জাজাই ২৩ বলে ২২ রান করে ফিরে যান। একটু পর রহমত শাহ ফিরে গেলে শুরু হয় তাহিরের ঘুর্ণি। একে আফগান ব্যাটসম্যানদের ফিরিয়ে উইকেটের উৎসব শুরু করেন তাহির। লোয়ার অর্ডারে এসে রশিদ খান করেন ৩৫ রান। দলের বাকি ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে যোগ দিলে ৩৪.১ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।
বল ইমরান তাহির একাই নেন ৪ উইকেট। বাকি বোলারদের মধ্যে মরিস ৩টি, ফেলোকায়ো ২টি এবং রাবাদা নেন ১টি উইকেট।
উল্লেখ্য, বৃষ্টির কারণে দুই দলের ইনিংসের দৈর্ঘ্য কমে আসে ৪৮ ওভারে। আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে ১২৫ রান করলেও ডি/এল মেথডে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১২৭ রান।
বিশ্বকাপে নিজেদের পাঁচ ম্যাচ থেকে এতাই প্রথম জয় দক্ষিণ আফ্রিকার।
