আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

https://scontent.fdac34-1.fna.fbcdn.net/v/t1.0-1/p160x160/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeGmvEWwdZTI6h13hbQmMSFJ4-gYLzAZFkEblvpT-Pc958p5uxUSQH8qYi-qrRCgFRVGE9BuTO7WHDTGsa9R7a5PefWuRLnqcmM4IMSYYYm6wy_vlA5RAIOlKinAFEtS884&_nc_oc=AQnWbNap12YVmS5GLdVayRgzwdXPGWixt2FO-8dxtTwRAhhTMYJblKJ7y-seorDjcCo&_nc_ht=scontent.fdac34-1.fna&oh=ddf7e1e5c9e6fdf80ee8b0a6c135ef17&oe=5D7E25C1 »

১৪ জুন আইসিসি তাদের ওয়ানডে র‍্যাংকিংয়ের হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ দলের জন্য মিলেছে বড় দুঃসংবাদ। বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের র‍্যাংকিং সপ্তম স্থানে থাকলেও ১৪ জুন প্রকাশিত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নেমে গেছে আটে।

বিশ্বকাপে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের প্রভাব পড়েছে র‍্যাংকিয়ে। প্রকাশিত এই র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশ দলের বর্তমান রেটিং পয়েন্ট ৮৫। অন্যদিকে বাংলাদেশের চেয়ে এক রেটিং পয়েন্ট বেশি ৮৬ পয়েন্ট নিয়ে উইন্ডিজ উঠে গেছে সপ্তম স্থানে।

এক নজরে দশ দলের ওয়ানডে র‍্যাংকিং

ক্রমিক দল রেটিং
ইংল্যান্ড ১২৪
ভারত ১২২
নিউজিল্যান্ড ১১৪
দক্ষিণ আফ্রিকা ১১১
অস্ট্রেলিয়া ১০৯
পাকিস্তান ৯৩
উইন্ডিজ ৮৬
বাংলাদেশ ৮৫
শ্রীলঙ্কা ৭৭
১০ আফগানিস্তান ৬২

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »