একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য আছে সাকিবের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে চার ম্যাচ। অবশ্য চার ম্যাচ বলাটা সমীচীন হবে না। কেননা সহজ প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে সামনে পেয়েও বধ করতে পারেনি টাইগাররা। সেই পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল প্রকৃতি। ফলে পূর্ণ ২ পয়েন্টের জায়গায় বাংলাদেশ দলকে সন্তুষ্ট থাকতে হয়েছে ১ পয়েন্ট নিয়ে।

১ পয়েন্ট খোয়ানোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে ১৭ জুন টনটনে বাংলাদেশ দল মুখোমুখি হবে উইন্ডিজের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচেই উইন্ডিজকে হারানোর শুখস্মৃতি রয়েছে টাইগারদের। ক্যারিবিয়ানদের হারিয়েই ত্রিদেশীয় সিরিজের শিরোপা নিজেদের করে নিয়েছিল মাশরাফির দল। অবশ্য সেই দলে ছিলেন না ক্রিস গেইল, আন্দ্রে রাসেলের মত তারকারা। বিশ্বকাপের দলে যুক্ত হয়ে তাদের দলের শক্তি যে বেড়ে গেছে কয়েকগুন সেটা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসও জানিয়েছিলেন রাসেল নিজেদের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তাছাড়া ব্যাট হাতে ক্রিস গেইলের তাণ্ডব শুরু হলে কাঁপন ধরতে পারে বাংলাদেশের বোলিং লাইনে।

উইন্ডিজের ম্যাচ উইনারের প্লেয়ার আছে একাধিক সেটা যেমনি সত্য তেমনি বাংলাদেশ দলও ছাড় দেয়ার মত নয়। তামিম ইকবালের ব্যাট যদি একবার হাসে তাহলে প্রতিপক্ষ বোলাররা হয়তো খাবি খেতে পারে। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সাকিব আল হাসানের কথা আলাদা করে বলতে গেলে তিনি একাই যে ম্যাচ পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিতে পারেন এতে নেই কোনো সন্দেহ।

ব্রিস্টল থেকে টনটনে পৌঁছে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমু সুজন বলেন, ‘শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়। আমাদের জন্য যেকোনো দলই কঠিন। আমাদেরও সামর্থ্য আছে। সাকিব একাই ম্যাচ জিতিয়ে দেয়ার সামর্থ্য রাখে। তামিম আর মুশফিকও কিন্তু সেটা পারে। যদি কোয়ালিফাইং (সেমি ফাইনাল) খেলতে চাই তাহলে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের পরিকল্পনা সেভাবেই ক্রব। উপরে যেতে হলে তো কঠিন পথ পাড়ি দিয়েই যেতে হবে।’

টনটনের মাঠ তুলনামূলক ছোট। ফলে ক্যারিবিয়ানরা বাড়তি সুবিধা পাবেন কিনা এমন প্রশ্নে সুজন বলেন, ‘ক্রিকেট খেলায় তো এটা থাকবেই। সবার জন্যই এটা সমান। ওদের জন্য মাঠ যতটুকু আমাদের জন্যও ততটুকুই। তাদের পাওয়ার হিটার আছে সেটা আমরা জানি। জোরের উপর বল করতে পারবে এমন বোলারও তাদের আছে আমরা আমরা এই ব্যাপারে সগজাগ ও সচেতন আছি। তাদের মোকাবেলা করার পথ আমরা জানি। মাঠের সাথে মানিয়ে নিতে চেষ্টা থাকবে। কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় সেটাই গুরুত্বপূর্ণ।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »