https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক সিরিজ হয় না দশ বছর ধরে। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে হামলার ঘটনার পর থেকেই মূলত আন্তর্জাতিক সিরিজ আয়োজন থেকে দূরে রয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নানা ধরণের কৌশল অবলম্বন করেও সেখানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে ব্যর্থ হয়েছে তারা। অবশ্য মাঝখানে ওয়েস্ট ইন্ডিজ এবং এবং জিম্বাবুয়ে দল পাকিস্তান সফর করেছিল আরও কয়েক বছর আগেই।
বর্তমানে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তবে পাকিস্তানের হোম সিরিজ আয়োজন আরব আমিরাতে না করে পাকিস্তানেই করতে চাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে পিএসলের বেশ কয়েকটি ম্যাচও গত আসরে অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানেই। আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষক দলও কিছুটা ইতিবাচক সাড়া দিয়েছিলেন পাকিস্তানে সিরিজ আয়োজনের ক্ষেত্রে।
এবার অস্ট্রলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ পাকিস্তানে গিয়ে সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করলেন। পাকিস্তানের বিপক্ষ মাঠে নামার আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ফিঞ্চ বলেন, ‘আমি পাকিস্তানে খেলতে চাই এতে কোনো সন্দেহ নেই। দেশটা সত্যিই খুব সুন্দর। সেখানে খেলা ক্রিকেটারদের কাছে শোনা যায় সেখানের দর্শকরা কতটা উৎসুক খেলা দেখার জন্য। যখন পিএসএল হয়েছিল মুহূর্তেই গ্যালারি ভর্তি হয়ে গিয়েছিল। তাদের জন্য পাকিস্তানে ক্রিকেট ফেরা দরকার।’
ফিঞ্চের আশা অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোও পাকিস্তান সফরে যাবে। ‘আমি নিশ্চিত যে সমস্ত ক্রিকেটীয় দেশ এবং আইসিসির সাথে জড়িত সবাই যেন পাকিস্তানে নিরাপত্তা নিশ্চিত করে তাদের ওইখানে ক্রিকেট ফেরানো যায়।’
