ড্র করেও কাতার বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সপ্তাহখানেক আগে লাওসের ঘরে বিজয়ের ঝান্ডা গেড়ে এসেছিলো বাংলাদেশ। বিশ্বকাপের প্রাক বাছাইয়ে ১-০ গোলে এগিয়ে থেকে মঙ্গলবার নিজ মাঠে খেলতে নামে জামাল-মামুনুল-রানারা। ফিরতে লেগে গোলশূণ্য ড্র করেও ১-০ গোলে এগিয়ে থেকে কাতার বিশ্বকাপের বাছাই পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিছুটা রক্ষণদূর্গ আগলে রেখে অ্যাটাকিং করতে থাকে বাংলাদেশ। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল করতে পারে নি। আর অন্যদিকে লাওস তেমন পরীক্ষা নিতে পারেনি বাংলাদেশ গোল রক্ষকের।

ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রি কিক দেখে গোল করতে ব্যর্থ হন ডিফেন্ডার ইয়াসিন খান। এক মিনিট পরেই আগের ম্যাচের গোলদাতা রবিউলের সরাসরি কর্ণার থেকে বল জালে যাবার পথে গোলকিপার ফিরিয়ে দেন।

১৬ মিনিটে বাংলাদেশের হয়ে আরেকটি গোলের সুযোগ মিস করেন নাবীব নেওয়াজ দীবন।

২৪ মিনিটে অবশ্য একটা সুযোগ পেয়েছিলো লাওস। বাংলাদেশ ডিফেন্ডার ইয়াসিনের ব্যাক পাস বিপদে ফেলে দিতো বাংলাদেশকে। লাওস ফরোয়ার্ড ভান্নাসনের দোয়াংমাইতি বল দখলে নেবার আগেই বাংলাদেশ গোলরক্ষক রানা বিপদ মুক্ত করেন।

এরপর আরোও বেশ কয়েকটি সুযোগ পায় বাংলাদেশ। গোল করতে ব্যর্থ হয় স্বাগতিক ফরোয়ার্ডরা। ফলে গোল শূন্য শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পরও চলে সেই গোল মিসের মহড়া। একের পর এক আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা।

লাওস মাঝেমধ্যে আক্রমণে উঠলেও বলার মতো তেমন সুযাগ পায়নি শেষ অর্ধে।

৮৮ মিনিটে বাংলাদেশের শেষ প্রচেষ্টা ব্যর্থ হয়। বদলি নামা সোহেল রানার ক্রসে ইব্রাহিমের হেডে ক্রসবারের উপর দিয়ে বল চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই ম্যাচ শেষ হয়েছে। বিশ্বকাপের বাছাই পর্বে ৪০টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল। রাউন্ড রবিন পদ্ধতিতে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে। গ্রুপ চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্স-আপ বাছাই পর্বের পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »