https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড ব্যাট হাতে এদিন বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে। জেসন রয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের সাথে বাকি ব্যাটসম্যানদের সহযোগিতায় ইংলিশরা সংগ্রহ করে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ।
রান পাহাড়ের জবাব দিতে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। টাইগাররা হেরেছে ১০৬ রানের বিশাল ব্যবধানে। তবে এই ম্যাচ থেকে প্রাপ্তি কেবল বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সেঞ্চুরিটিই।
বিশ্বকাপের ১২ ম্যাচ শেষে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন সাকিব আল হসান। তিন ম্যাচে সাকিবের সংগ্রহ ৮৬.৬৬ গড়ে ২৬০ রান।
এক নজরে দেখে নেয়া যাক ১২ ম্যাচ শেষে বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহক দশ জনের তালিকা-
| ক্রমিক | নাম | মোট ম্যাচ | মোট রান |
| ১ | সাকিব আল হাসান | ৩ | ২৬০ |
| ২ | জেসন রয় | ৩ | ২১৫ |
| ৩ | জস বাটলার | ৩ | ১৮৫ |
| ৪ | জো রুট | ৩ | ১৭৯ |
| ৫ | মুশফিকুর রহিম | ৩ | ১৪১ |
| ৬ | রোহিত শর্মা | ১ | ১২২ |
| ৭ | ভেন ডার ডসেন | ৩ | ১১৩ |
| ৮ | বেন স্টোকস | ৩ | ১০৮ |
| ৯ | কুশল পেরেরা | ২ | ১০৭ |
| ১০ | ফাফ ডু প্লেসিস | ৩ | ১০৫ |
